বিএনএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার দেওয়ার সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।
দূতাবাস বলেছে, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীদের অতীতের যে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তারা আগে থেকেই অবগত থাকতে পারেন। এ কারণে কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে সত্য তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
বিএনএ/শাম্মী
![]()

