33 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬

মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬


বিএনএ ডেস্ক : মেক্সিকোর হুইক্সটলা শহরে অভিবাসীদের একটি ট্রাকে সেনাবাহিনীর গুলিতে  অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।

ডয়চে ভেলের খবরে বলা হয়, , ট্রাকটিতে ৩৩ জন অভিবাসী ছিলেন। এই অভিবাসীরা মিশর, নেপাল, কিউবা, পাকিস্তান ও ভারত থেকে দেশটিতে গেছেন।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাকটি একটি সামরিক প্রহরা বলয়কে এড়িয়ে পালিয়ে যেতে চাইছিল। তখন সেনারা গুলি চালায়।

দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে তারা বদ্ধপরিকর। আইন ভাঙলে তারা কাউকে কোনো ছাড় দিতে রাজি নয়। যারা মারা গেছেন তারা কোন দেশের মানুষ তা এখনো জানা যায়নি।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর