29 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সাগর হত্যা মামলা: ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব গ্রেপ্তার

সাগর হত্যা মামলা: ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব গ্রেপ্তার

গ্রেফতার মাহাবুবুর রহমান জেলা মটর মালিক সমিতির মহাসচিব

ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সদস্য মাহাবুবুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ধৃত মাহাবুবুর রহমান জেলা মটর মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সম্পাদক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা আড়াইটায় ময়মনসিংহ র‍্যাব-১৪’র কোম্পানী কমান্ডার ও অরিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে সাধারন শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে।  গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন সাগর (২৪)।অভিযোগ রয়েছে, ওই ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালান ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান।

তিনি ময়মনসিংহ নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনায় গত ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

ময়মনসিংহ কেতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে প্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ24, হামিমুর রহমান হামিম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত