28 C
আবহাওয়া
৬:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এ এম নাঈমুর রহমান দুর্জয়

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার(৩ অক্টোবর ২০২৪)  ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদক পরিচালক আবুল হাসনাতের আবেদনে উল্লেখ করা হয়, দুর্জয়ের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়ম এবং দেশে ও বিদেশে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত চলছে, যা অব্যাহত রাখতে তাদের বিদেশযাত্রা রোধ করা প্রয়োজন।

এছাড়াও দুর্জয় এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, এই দম্পতি যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, যা তদন্তে বাধা সৃষ্টি করতে পারে। তাই তাদের বিদেশ যাত্রা ঠেকাতে আদালতের ভ্রমণ নিষেধাজ্ঞা জরুরি।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা