28 C
আবহাওয়া
৪:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শাকিবের খোঁজে ঢাকায় এলো কিশোরী!

শাকিবের খোঁজে ঢাকায় এলো কিশোরী!

শাকিব

বিনোদন ডেস্ক: ঢালিউড পাড়ায় যখন শাকিব-বুবলী ইস্যুতে গরম হাওয়া বইছে ঠিক তখনই শাকিব খানের সঙ্গে দেখা করার জন্য নরসিংদী থেকে পালিয়ে এসেছে এই কিশোরী। মধ্যরাতে কান্নারত অবস্থায় শাকিবের বাড়ির নিচে ঘণ্টার পর ঘণ্টা প্রহর গুনে যাচ্ছে সেই কিশোরী।

নরসিংদী থেকে পালিয়ে আসা এই কিশোরীর ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে ওই কিশোরীর উত্তর ছিল, টিভিতে শাকিব খানের বর্তমান নিউজ দেখে বাসায় না জানিয়েই ছুটে চলে এসেছে।

ভাইরাল হওয়া ১৮ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে ওই কিশোরী প্রথমে জানায়, শুধু শাকিবকে একনজর দেখার জন্যই নাকি সে ছুটে এসেছে। শাকিবের গুলশানের বাড়িতে দাঁড়িয়ে থাকা ওই মেয়ে কোনোভাবেই শাকিবের সঙ্গে দেখা না করে যাবে না। ১৩ বছর বয়সি এই কিশোরীর নাম খাদিজা।

ওই ভিডিওতে খাদিজাকে মায়ের সঙ্গেও কথা বলতে দেখা যায়। শাকিবকে নকল করে করা খাদিজার টিকটক ভিডিও ভাইরাল হয়েছে, মায়ের সঙ্গে কথোপকথনে তাও স্পষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরী খাদিজা শাকিবকে অনুরোধ করে তার কাছে আসার জন্য। ভবিষ্যতে নায়িকা ও অভিনয় করতে চাওয়া এই কিশোরী খাদিজা শাকিব খানের বড় ভক্ত।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা