20 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

রাউজানে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

রাউজানে মো. জোবায়ের উদ্দিন আরমান (৩২) নামে এক ছাত্রলীগ আত্মহত্যা

রাউজান(চট্টগ্রাম):  রাউজান উপজেলায় ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. জোবায়ের উদ্দিন আরমান (৩২) আত্মহত্যা করেছেন।  আরমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

সোমবার(২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ছেলে আরমানের সঙ্গে পিতা জসিম উদ্দিনের ঝগড়া হয়। এর জের ধরে বাবার সঙ্গে অভিমান করে আরমান তার বসতঘরে গলায় গামছা পেচিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

ইউপি সদস্য জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলাম। ছেলে কী কারণে আত্মহত্যা করেছে আমি জানি না। তিনি ঝগড়া হবার বিষয়টি এড়িয়ে যান।

রাউজান থানা পুলিশ জোবায়ের উদ্দিন আরমানের আত্মহত্যার ঘটনায় অজ্ঞতা প্রকাশ করেছে।  সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, এই ধরনের কোনো তথ্য থানায় নেই। খবর নেয়া হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ই মার্চ জোবায়ের উদ্দিন আরমানের ছোট বোন আইরিন সুলতানা নিপা (২০)প্রেমঘটিত কারণে বিষপানে আত্মহত্যা করেছিল বলে জানা গেছে।

বিএনএনিউজ, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা