18 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টেনিসকে বিদায় জানালেন সেরেনা

টেনিসকে বিদায় জানালেন সেরেনা

সেরেনা

স্পোর্টস ডেস্ক: টেনিসকে বিদায় বলে দিয়েছেন সেরেনা উইলিয়ামস। ২৭ বছর ধরে ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জেতার পর টেনিস থেকে অবসর নিলেন তিনি।

তবে ইউএস ওপেন শুরুর আগেই সেরেনা ইঙ্গিত দিয়েছিলেন বিদায় নেয়ার। তিনি বলেছিলেন, পেশাদার টেনিসে এটাই হতে পারে তার শেষ টুর্নামেন্ট। হলোও তাই। যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে টেনিসকে বিদায় জানালেন সেরেনা।

‘ভোগ’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তার আগেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার টেনিস কিংবদন্তি। সেরেনা বলেছিলেন, ‘এটা আমার কাছে সব থেকে কঠিন সিদ্ধান্ত। আমি খেলা ছাড়তে চাই না। কিন্তু সেই সঙ্গে এটাও বলব যে আমি ভবিষ্যতের জন্য তৈরি।’

সেরেনার ব্যাক হ্যান্ড, শক্তিশালী গ্রাউন্ড সার্ভ চমকে দিয়েছিল টেনিস বিশ্বকে। ভেনাস বোনেদের সামনে একটা সময়ে বাকি খেলোয়াড়রা ছিলেন নিষ্প্রভ।

অবসর নেয়ার বিষয়ে ৪০ বছর বয়সী এ তারকা খেলোয়াড় জানিয়েছেন, তিনি দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা করছেন। তাই টেনিসকে বিদায় জানিয়েই সে পথে এগোবেন তিনি। সেরেনার একটি কন্যা সন্তান রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা