24 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরলেন টাইগাররা

দেশে ফিরলেন টাইগাররা

টাইগার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দল দারুণ কিছু করার প্রত্যয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল। তবে ছয় দলের মধ্যে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দুবাইয়ে আর বেশিদিন থাকলো না বাংলাদেশ দল।

একদিন পর শুক্রবার রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেয় টাইগার ক্রিকেটাররা। আজ (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে যায় ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

এদিকে দলের দেশে ফেরা নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ২৩ তারিখে দুবাইয়ে উড়াল দেওয়ার সময় অবশ্য রিটার্ন টিকিট নিশ্চিত করে রাখা হয়নি। বৃহস্পতিবার দল হারের পর শুক্রবারের টিকিট ব্যবস্থা হওয়ায় উড়াল দেয় দল। যদিও এশিয়া কাপে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্টের।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে বাদ পড়ে যায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে ২ উইকেটের হার দেখে বাংলাদেশ ক্রিকেট দল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!