24 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দিল্লির হাসপাতালে ভর্তি হলেন অসুস্থ তোফায়েল আহমদ

দিল্লির হাসপাতালে ভর্তি হলেন অসুস্থ তোফায়েল আহমদ

দিল্লির হাসপাতালে ভর্তি হলেন অসুস্থ তোফায়েল আহমদ

বিএনএ ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেয়া হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। সঙ্গে  গেছেন তার ছেলে ও  ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

ডাক্তার তৌহিদুজ্জামান জানান, তোফায়েল আহমদেরন অবস্থা এখন ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেয়া হয়েছে। তোফায়েল আহমদকে দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।ওই হাসপাতালে তার হার্টে রিং বসানো হয়েছিল।

উল্লেখ্য, ৭৭ বছর বয়সী তোফায়েল আহমদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। এক সময় বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই আওয়ামী লীগ নেতা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে