28 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১৪২ রানের টার্গেট দিল বাংলাদেশ

১৪২ রানের টার্গেট দিল বাংলাদেশ

১৪২ রানের টার্গেট দিল বাংলাদেশ

বিএনএ,স্পোর্টসডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪১ রান করেছে বাংলাদেশ ।শুক্রবার(৩ সেপ্টেম্বর) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সিরিজে ১-০তে এগিয়ে আছে মাহমুদউল্লাহ বাহিনী।

টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। শুরুটা দারুন হয় বাংলাদেশের । মোহাম্মদ নাঈম ও লিটন দাশ উদ্বোধনী জুটিতে আসে ৫৯ রান। ৩৩ রান করা লিটন ও তার পরের বলে মুশফিককে ফেরান রাচীন রবীন্দ্র। সাকিব নেমে ১২ রান করে ম্যাকনকির শিকার হয়।

এরপর ব্যাট করতে নেমে নাঈমকে সঙ্গ দেন মাহমুদউল্লাহ । ৩৯ রান করা নাঈমকে আউট করে এই জুটি ভাঙ্গেন রাচিন রবীন্দ্র্র। এই জুটি থেকে আসে ৩৪ রান।

ক্রিজে এসেই দ্রুত রান বাড়ানোর জন্য চেয়েছিলেন আফিফ । বেশিক্ষণ টিকলেন না বাঁহাতি এই ব্যাটসম্যান। এজাজ প্যাটেলের বলে লং অনে কলিন ডি গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।তার ব্যাট থেকে আসে ৩ বলে ৩ রান।

শেষে রানের গতি বাড়ান মাহমুদল্লাহ ও সোহান। ইনিংসের শেষ বলে হামিশ বেনেটকে  ছক্কা মারতে গিয়ে আউট হন সোহান। ৯ বলে এই কিপার-ব্যাটসম্যান করেন ১৩ রান। ৩২ বলে ৫ চারে ৩৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৬ (নাঈম ৩৯, লিটন ৩৩, মাহমুদউল্লাহ ৩৭*, প্যাটেল ৪-০-২০-১, ম্যাকনকি ৪-০-২৪-১, বেনেট ৪-০-৩২-১, রাচিন ৪-০-২২-৩, ) ।

বিএনএ/এমএম

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা