23 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন


বিএনএ,ঢাকা: এক বছরের বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময়  সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে তোলা একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে দেখা গেছে এই অভিনেতাকে।

বিষয়টি নিশ্চিত করে ‘নিরাপদ সড়ক চাই’র ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, কয়েক দিনের জন্য দেশে ফিরলেও চিকিৎসার কারণে শিগগিরই আবার লন্ডনে যেতে হবে ইলিয়াস কাঞ্চনকে।

তিনি গণমাধ্যমকে বলেন,  আগামী ১৫ আগস্ট লন্ডনে তার চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। তাই ১৪ আগস্টের আগেই তাকে আবার ফিরতে হবে। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। এরই মধ্যে তাকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!