28 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪


বিএনএ,বিশ্বডেস্ক:পাকিস্তানে সোয়াত উপত্যকার একটি থানার সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ২২ জন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তের কাছের কাবাল শহরের থানার প্রবেশদ্বারে এই ঘটনা ঘটে।

সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা ওমর খান জানান, প্রবেশপথে তল্লাশির জন্য পুলিশ সদস্যরা থামানোর চেষ্টা করলে হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। পার্শ্ববর্তী এলাকায় সহিংসতার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের শেষ মুহূর্তে এই হামলাটি ঘটে।

সোয়াত পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফিদা হোসেন জানান , আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বিক্ষোভকারীরা তাদের এলাকায় পাকিস্তান তালেবানের (টিটিপি) পুনরায় সংগঠিত হওয়ার প্রতিবাদে এবং সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে জড়ো হয়েছিলেন। তারা অভিযোগ করেন যে সাধারণ মানুষের ওপর কড়াকড়ি করা হলেও সশস্ত্র গোষ্ঠীগুলো পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে।

ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী