বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নির্ধারিত সামরিক হামলা বাতিল করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ৪ ডলারের বেশি কমেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রোববার (২ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দর ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৬৬ ডলারে এসে ঠেকেছে।
গত মাসে যুক্তরাষ্ট্রে ইরানে হামলা পুনরায় চালু করার পর এবং ওমান উপকূলে বেশ কিছু তেলের জাহাজে ইরান আঘাত হানার কারণে উভয় ধরনের তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।
বিএনএ/ ওজি
![]()

