25 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর হাতে স্বামী খুন

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর হাতে স্বামী খুন

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর হাতে স্বামী খুন

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ নামে এক যুবক। বৃহস্পতিবার ভোরে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, ভোরে ঐ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিলে মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন