26 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে পুলিশ পরিদর্শক

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে পুলিশ পরিদর্শক

অজ্ঞান পার্টি

বিএনএ, ঢাকা : রাজধানীতে গণপরিবহনে যাতায়াতের সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম (৫২)।  পুলিশ পরিদর্শক গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত। বুধবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক  মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

শফিকুল ইসলামকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা সালাউদ্দিন জানান, বাসার জন্য কিছু আসবাবপত্র কিনতে আশকোনা থেকে বিআরটিসি বাসে কারওয়ান বাজার আসছিলেন শফিকুল ইসলাম।  ওই বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। তারা শফিকুল ইসলামের সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে যান। তবে তার সঙ্গে থাকা মোবাইল ফোন রেখে যায়। ওই মোবাইল থেকেই বাসের এক যাত্রী ফোন করে তার স্ত্রীকে বিষয়টি জানান। এরপর আমরা কারওয়ান বাজার এসে শফিকুলকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।

স্ত্রী শামীমা বেগম জানান, তার স্বামী গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্প এলাকায় ভাড়া বাসায় থাকি। বাসার কিছু আসবাবপত্র কিনতে কারওয়ান বাজার আসার সময় এঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পুলিশ পরিদর্শককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে তাকে স্টমাক ওয়াশ দিয়ে  মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু