28 C
আবহাওয়া
৩:৫৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » তাইওয়ানের ওপর চীনের বাণিজ্য সীমাবদ্ধতা আরোপ

তাইওয়ানের ওপর চীনের বাণিজ্য সীমাবদ্ধতা আরোপ

তাইওয়ানের ওপর চীনের বাণিজ্য সীমাবদ্ধতা আরোপ

বিএনএ, বিশ্বডেস্ক : তাইওয়ান থেকে বেশ কিছু পণ্য আমদানি করা বন্ধ করে দিয়েছে চীন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে এই পদক্ষেপ নিয়েছে বেইজিং।

চীনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে, তাইওয়ান থেকে কমলা লেবু এবং কয়েক ধরনের মাছ আমদানি স্থগিত করা হয়েছে। তাইওয়ানের এসব পণ্যে মাত্রাতিরিক্ত কীটনাশক ধরা পড়ার পর চীন এই ব্যবস্থা নিল। এছাড়া, কিছু হিমায়িত মাছে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় আলাদা বিবৃতিতে জানিয়েছে- তাইওয়ান থেকে তারা বালু আমদানি স্থগিত করবে। তবে এই ব্যাপারে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায় নি।

এর আগে ন্যান্সি পেলোসির সফরের আগে সোমবার তাইওয়ানের ১০০’র বেশি ফুড ব্রান্ডের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। এর মধ্য চা, মধু ও সী ফুডের মতো আইটেম রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত