29 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় ৭৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় ৭৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু রোগী

বিএনএ, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার ৫৯ জন।

বুধবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ জন এবং ঢাকার বাহিরে সারাদেশে ১৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এবছর ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৮৮৯ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা দুই হাজার ৪২০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ৪৬৯ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা দুই হাজার ৫৪৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত মোট রোগী দুই হাজার ১৫৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে মোট ৩৮৬ জন। পাশাপাশি এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ, গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট