18 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউনের ১২তম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩৫৪

লকডাউনের ১২তম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩৫৪

লকডাউনের ১২তম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩৫৪

বিএনএ,ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিধিনিষেধের ১২তম দিনে ৩৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ১২০ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৭৭ হাজার টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৫৩২টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১১ লাখ ২৩ হাজার টাকা।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ও জরিমানা করা হয়।  ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৩৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, লকডাউনে সড়কে বের হওয়ায় মোবাইল কোর্টে ১২০ জনকে ১ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৫৩২টি গাড়িকে ১১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা