25 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা হাসান চৌধুরীর দাফন সম্পন্ন

বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা হাসান চৌধুরীর দাফন সম্পন্ন


বিএনএ, রাউজান(চট্টগ্রাম) : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাসান চৌধুরীর নামাজে জানাজা
মঙ্গলবার(৩ আগস্ট)  বাদ মাগরিব গহিরাস্থ নিজ বাড়ির মসজিদের সামনে  সম্পন্ন হয়।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
জানাযায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নুরুল আমিন, নূর মোহাম্মদ, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, হাটহাজারী বিএনপি নেতা আব্দুল বাতেন, বিএনপির স্থানীয় নেতা মুসলিম উদ্দিন,রমিজ উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, শফিউল আজম, শফিউল আলম ও মোঃ এনাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের পক্ষে ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে হাসান চৌধুরী কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শোক প্রকাশ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ, রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার চট্টগ্রাম উত্তর জেলা বি,এন,পি’র সাবেক সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাসান চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

উল্লেখ্য  ৩ আগস্ট ইম্পেরিয়াল হাসপাতালে করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!