23 C
আবহাওয়া
৭:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » অ্যাস্ট্রাজেনেকার টিকা এলো আরও ৬ লাখ

অ্যাস্ট্রাজেনেকার টিকা এলো আরও ৬ লাখ

অ্যাস্ট্রাজেনেকার টিকা এলো আরও ৬ লাখ

বিএনএ , ঢাকা : জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ১০ হাজার ডোজ করোনা টিকা দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ নিয়ে তিন দফায় জাপান থেকে ১৬ লাখ ডোজ এলো । ।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ...