23 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় ১১ জেলায়  মৃত্যু ৮৮

করোনায় ১১ জেলায়  মৃত্যু ৮৮


বিএনএ, ঢাকা : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গে দেশের ১১ জেলায় ৮৮ জন মারা গেছেন। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত  ১১ জেলা থেকে এসব মৃত্যু খবর এসেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন, উপসর্গ নিয়ে ১১ জন এবং একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।

ময়মনসিংহ জেলার  বিভিন্ন হাসপাতালে ১৭ জন এবং চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গছেন ১০ জন।

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুর খবর এসেছে।ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে।

এছাড়া পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জন, সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৪ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৬ জন, খুলনার বিভিন্ন হাসপাতালে ৭ জন এবং দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা