24 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

বোয়ালখালীতে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

নদীতে ডুবে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মো. সিয়াম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত সিয়াম শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড জৈষ্ঠ্যপুরা গ্রামের শেখ পাড়ার আব্দুল মাবুদের ছেলে। সে স্থানীয় এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

সিয়ামের চাচা আবদুর রহমান বলেন, সিয়াম দুপুরে তার বাবার সাথে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় পানিতে ডুব দিলে তলিয়ে যায় সিয়াম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীপ কুমার চৌধুরী বলেন, নদীতে ডুবে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বিএনএনিউজ/বাবর মুনাফ/ এইচ এইচ 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে