25 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ‘ধাক্কা পার্টি’র ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ‘ধাক্কা পার্টি’র ৪ সদস্য গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : রাজধানীতে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

রোববার (২ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নং গোল চত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জ্বল (২৩) ও মো. রনি (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছান মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, এসব ছিনতাইকারীরা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করেন বলেই তারা ধাক্কা পার্টি নামে পরিচিত। গ্রেপ্তারকৃতরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সাধারণত নারীদের কাছ থেকেই ছিনতাই করেন।

তিনি আরও বলেন, তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করেন। বিশেষ করে তারা মার্কেট ও শপিং মলের সামনে অবস্থান করে কোনো নারীকে দেখলেই গ্রুপের দুইজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ওই নারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রুপের বাকিরা ব্যাগ, মোবাইল ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। আজও তারা একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এসময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের