23 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে পার্টিতে গুলি : নিহত ২, আহত ২৮

যুক্তরাষ্ট্রে পার্টিতে গুলি : নিহত ২, আহত ২৮


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের তিনজনের অবস্থা গুরুতর।

বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচ উরলি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১২টার দিকে “ব্রুকলিন ডে” নামে একটি অনুষ্ঠানে জড়ো হয়েছিল অনেকে। সেখানে গুলির এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনেককে হতাহত অবস্থায় দেখা যায়।

ফক্স নিউজের খবরে বলা হয়েছে, ২০ থেকে ৩০টি গুলি ছোড়া হয়েছে। বন্দুকধারী সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

রোববার বাল্টিমোরে বন্দুক হামলাসহ চলতি বছরে যুক্তরাষ্ট্রে ৩৩৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী