22 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্র রেখে কাপড় ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে আটক ৩

অস্ত্র রেখে কাপড় ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে আটক ৩

অস্ত্র রেখে কাপড় ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে আটক ৩

বিএনএ, চট্টগ্রামঃ চট্টগ্রামের টেরীবাজারে দোকানে অস্ত্র রেখে কাপড় ব্যবসায়ী’কে ফাঁসাতে গিয়ে সংবাদদাতা এবং কর্মচারী নিজেরাই র‌্যাবের অস্ত্র আইনের মামলায় জড়িয়ে পড়লেন।শনিবার( ২ জুলাই)  অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে , আব্দুল শুক্কুর @ শুক্কুর মিস্ত্রি (৪০),মোঃ ইউসুফ সৌরভ (১৯),মোজাম্মেল হক (৪২)

ওয়ান শুটারগান

র‌্যাব-৭, জানায়, গোপন সূত্রে জানা যায় যে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন টেরী বাজার এলাকার সিটি টাওয়ারের ল্যান্ডমার্ক টেইলার্স নামক একটি দোকানের মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।অনুসন্ধানে বিষয়টির সত্যতা পেয়ে অভিযানকালে তল্লাশী করে দোকান থেকে ১টি ওয়ান শুটারগান পাওয়া যায়।স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আগ্নেয়াস্ত্রটি দোকান মালিক মোঃ এয়াকুব আলী’কে ফাঁসানোর জন্য কৌশলে তার দোকানে রাখা হয়েছিল । এ সময় সংবাদদাতা ও কর্মচারীকে আটক করেছে র‌্যাব।

এ ব্যাপারে  সিএমপি-র কোতোয়ালী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/ এফ,এ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা