31 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৪৫ মামলায় ২৪ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে ৪৫ মামলায় ২৪ হাজার টাকা জরিমানা

জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে লকডাউনের বিধি-নিষেধ না মানায় ৪৫টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৩ জুলাই) জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনার বিস্তার রোধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৫টি মামলায় প্রায় ২৪ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন