33 C
আবহাওয়া
৬:৪০ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » পশ্চিমবঙ্গে জয়া সিনেমা হলে ভয়াবহ আগুন,দগ্ধ ২জন

পশ্চিমবঙ্গে জয়া সিনেমা হলে ভয়াবহ আগুন,দগ্ধ ২জন


বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার লেকটাউনের জয়া সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত ৯টার দিকে এ আগুনের ঘটনাটি ঘটেছে। আগুনে সিনেমা হলের ভেতরে সবকিছু পুড়ে গেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগুন লাগার পর  প্রেক্ষাগৃহেরই নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। এর মধ্যেই পুরো সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ে।

সিনেমা হলের এক কর্মী জানিয়েছেন, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা দেয়। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তাকর্মী ও তার স্ত্রী। আগুনে আহত হয়েছেন তার স্ত্রী। এছাড়া আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার