20 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদে‌শিদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান

বাংলাদে‌শিদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান


বিএনএ, ঢাকা : বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান। দেশটিতে ভ্রমণে এখন থেকে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে প্রতিদিন বাংলাদেশিদের ১৫ মার্কিন ডলার দিতে হবে, যা আগে ছিল ২০০ ডলার।

সোমবার (৩ মে) ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশ‌টি বাংলাদেশি পর্যটকদের জন্য নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এস‌ডিএফ) হিসেবে শুধুমাত্র ১৫ ডলার দি‌তে হ‌বে, যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান। নতুন ফি ২ জুন থে‌কে কার্যকর করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতি বছর প্রায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটকদের খরচ কম হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা