31 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নির্মাণ শ্রমিককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিকিউরিটি গার্ডের

নির্মাণ শ্রমিককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিকিউরিটি গার্ডের


বিএনএ ,কক্সবাজার : কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট এক নির্মাণ শ্রমিককে বাঁচাতে গিয়ে সাইমন নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন৷ রোববার (২ জুন) সন্ধ্যা ৬ টার দিকে বিজিবি ক্যাম্প সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইমন ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শহীদ নামের এক ব্যক্তির ভবনে সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন সাইমন। ভবনটিতে নির্মাণ শ্রমিক রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যায় সাইমন। এতে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী