28 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পশ্চিমবঙ্গে ভোটের পরবর্তী সহিংসতায় বিজেপি কর্মী খুন

পশ্চিমবঙ্গে ভোটের পরবর্তী সহিংসতায় বিজেপি কর্মী খুন

ভোট

বিশ্ব ডেস্ক: ভারতে সাত দফা লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গে সহিংস ঘটনা ঘটেছে। এতে নদীয়া জেলায় এক বিজেপি কর্মী নিহত হয়েছেন। নিহতের পরিবারের দাবি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে খুন করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নদীয়া জেলার কালিগঞ্জে গতকাল রবিবার (২ জুন) রাতে একদল অজ্ঞাত ব্যক্তি হাফিজুর শেখের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনার পর কালিগঞ্জে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ জনতা পুলিশকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করত দেয়নি। নিহত হাফিজুর কালিগঞ্জের চাঁনপুরের বাসিন্দা বলে জানা গেছে।

এ হত্যাকাণ্ডের জন্য নিহত হাফিজুরের পরিবার তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের দায়ী করলেও তৃণমূল কংগ্রেস দাবি করেছে, হাফিজুর পারিবারিক শত্রুতার জেরে খুন হয়েছেন।

এদিকে ভোটের দিন শনিবারে সন্দেশখালিতেও সহিংসতা হয়েছিল। পরদিন ওই এলাকায় ব্যাপক পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সহিংসতায় জড়িত সন্দেহে পুলিশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করতে গিয়েও পারেনি। স্থানীয় গ্রামবাসীর বাঁধার মুখে ফিরে আসতে হয়েছে।

সোমবার বারাসত ও মথুরাপুর আসনে পুনরায় ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সহিংসতার কারণে এ দুটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এদিকে ভোট–পরবর্তী সহিংসতা মোকাবিলায় আগামী ৬ জুন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ৪০০টি কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামীকাল ৪ জুন ভোট গণনা হবে। এ দিন ভোট গণনার কেন্দ্রগুলোতে ৯২টি কোম্পানি মোতায়েন করা হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩