26 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. মোহসেন ওরফে জীবন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (২ জুন) ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোহসেনের পিতার নাম মো. জাহাঙ্গীর।

র‍্যাব জানায়, ভুক্তভোগী নারী তার ভাইয়ের সঙ্গে নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় থাকতেন। ২০২২ সালের ১৯ মার্চ পাশের কলোনীতে পানি আনতে গেলে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. কবির বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি জীবন মামলার পর থেকে পলাতক ছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের