27.9 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় তারতিলুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন

ছাগলনাইয়ায় তারতিলুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন

ছাগলনাইয়ায় তারতিলুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন

বিএনএ, ঢাকা :ছাগলনাইয়া পৌরসভার তারতীলুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে  শুক্রবার (৩জুন) বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। এতে উক্ত মাদ্রাসার হেফজ সম্পন্ন কারী ১০ জন ছাত্রকে পাগড়ী  পরিয়ে দেন অতিথিরা।

তারতীলুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা পরিচালক মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে এ সময় দোয়া পরিচালনা ও হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সিনিয়র মুফতি মাওলানা মুফতি শোয়াইব।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ডিজিটাল সময় পত্রিকার সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসারুল হাই উজ্জ্বল, ছাগলনাইয়া আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আজিজুল হক, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নাজমুল হক মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মজুমদার, গিয়াস উদ্দিন, রহমত উল্লাহ, কফিল উদ্দিন মজুমদার, শহীদ উল্লাহ, আব্দুল মতিন, মীর হোসেন, মির্জা মোহাম্মদ হানিফ ও মাওলানা সাহাব উদ্দিন প্রমুখ।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি