27.9 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ৪ বন্ধুসহ ৫ জন

পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ৪ বন্ধুসহ ৫ জন

সড়ক দুর্ঘটনা-৩

বিএনএ ডেস্ক :মুন্সীগঞ্জে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চাঁদপুর সদরের তিনজন ও মুন্সীগঞ্জের বিক্রমপুরের দুইজন রয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে মুন্সীগঞ্জের নিমতলী হাঁসারা হাইওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ির এনায়েত উল্লাহ গাজীর একমাত্র ছেলে সামাদ গাজী (২৪), শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লীবিদুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ (২০) একই এলাকার জিহাদ (২০) ও মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার দুইজন। বিক্রমপুরের নিহত দুইজন পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, নিহতদের মধ্যে চারজন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান তাজ ফেব্রিক্সের কাছাকাছি সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের নিচতলার দুটি দোকানের কর্মচারী। রাত ৩টায় দুর্ঘটনার খবর পেয়েছেন তিনি। তারা রাত ১২টার দিকে নয়াবাজার থেকে সিএনজি ভাড়া করে মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিল।

এ ব্যাপারে মুন্সীগঞ্জের শ্রীনগর হাঁসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মোট পাঁচজন মারা গেছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা যান। অপর একজন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেকজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি