27.9 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চবি ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা, গ্রেফতার ২

চবি ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা, গ্রেফতার ২

চবি ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা, গ্রেফতার ২

বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলাকারী জালাল ও ইমন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।  এ দু’জনকে ফতেপুর ও মিরেরহাট বাজারস্থ চন্দ্রপুর এলাকা থেকে বৃহস্পতিবার(২ জুন) দিবাগত রাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ শুক্রবার (৩ জুন) সকালে জানায়, গত ৩১ মে মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় এবং সাবেক নেতা রাশেদ হোসাইন মোটরসাইকেলযোগে হাটহাজারী থানাধীন ১১ নং ফতেপুর মদনফকির মাজারের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। ওঁৎ পেতে থাকা জালাল, ইমন এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন আসামি লোহার রড, হকিস্টিক,ক্রিকেট স্টাম্প, লোহার চেইন, লাঠিসোঠাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে  তাদেরকে এলোপাতাড়ি মারধর করে এবং প্রদীপকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি করে।পরবর্তীতে স্থানীয়রা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও রাশেদ হোসাইনকে গুরুতর জখম অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

এ ঘটনায় প্রদীপের ছোট ভাই বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ৮ জন সুনির্দিষ্ট এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর হতে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৭ জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে খবর নিয়ে জানতে পারে এজাহারনামীয় ৪ নং আসামি জালাল উদ্দিন জোবায়ের (৩০) হাটহাজারী থানাধীন ফতেপুর এলাকায় ও ৬ নং আসামি মো. ইমন (২৪) মিরেরহাট বাজারস্থ চন্দ্রপুর এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। ইমন হাটহাজারী বখতিয়ার ফকিরের বাড়ির মো. রফিকের পুত্র এবং জালাল হাটহাজারী বলিটিলা মো. ফরিদ আহাম্মদের পুত্র।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি