27.9 C
আবহাওয়া
৭:১৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ইংল্যান্ড দলে বাংলাদেশি বংশোদ্ভূত রবিনের অভিষেক

ইংল্যান্ড দলে বাংলাদেশি বংশোদ্ভূত রবিনের অভিষেক

ইংল্যান্ড দলে বাংলাদেশি বংশোদ্ভূত রবিনের অভিষেক

বিএনএ, ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি লর্ডস টেস্টে অভিষেক হয়ে গেল বাংলাদেশি বংশোদ্ভূত রবিন জেমস দাসের। বৃহস্পতিবার (২ জুন) ম্যাচের প্রথম দিন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামে ২০ বছর বয়সী এ তরুণ।

নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিষিক্ত পেসার ম্যাথু পটস। কিন্তু ইংল্যান্ডের স্কোয়াডে ছিল না আর কোনো বাড়তি খেলোয়াড়। তাই স্কোয়াডের বাইরে থাকা এসেক্স কাউন্টি ক্লাবের তরুণ ব্যাটার রবিন দাসকেই নামিয়ে দেয়া হয় বদলি হিসেবে।

ইংল্যান্ড দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে মাত্র দুজন খেলোয়াড় হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন। দুজনেই ফিল্ডিং করছিলেন তখন। এমন সময় স্টুয়ার্ট ব্রডকেও ছাড়তে হয় মাঠ। ওভারটি অসমাপ্ত রেখেই আবার মাঠ ছাড়তে হয় ম্যাটি পটসকে। অসমাপ্ত ওভার শেষ করতে আসেন বেন স্টোকস। তাই আরেকজন অতিরিক্ত ফিল্ডারের দরকার পড়ে।এই সময় আর অতিরিক্ত খেলোয়াড় না থাকায় টিম ম্যানেজমেন্ট উপায় না পেয়ে মাঠে নামিয়ে দেন রবিন দাসকে। তাতেই হয়ে যায় এক বাংলাদেশি বংশোদ্ভূতের অন্যরকম অভিষেক।

রবিনের বাবার নাম মৃদুল দাস। গ্রামের বাড়ি সুনামগঞ্জ। তবে রবিনের জন্ম, বেড়ে ওঠা সবই ইংল্যান্ডের লেটনস্টোনে। এখানেই তার ক্রিকেটে হাতেখড়ি। ২০ বছর বয়সী রবিন পড়াশোনা করছেন ব্রেন্টউড স্কুলে। খেলছেন এসেক্সের হয়ে। যদিও এখন পর্যন্ত রবিন মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দলের হয়ে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি