27.9 C
আবহাওয়া
৮:০৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ১হাজার ৩৯৮ মৃত্যু, শনাক্ত সাড়ে ৫ লাখ

করোনায় আরও ১হাজার ৩৯৮ মৃত্যু, শনাক্ত সাড়ে ৫ লাখ

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ,বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও  ১ হাজার ৩৯৮ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া  নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৬০০ জন। শুক্রবার (৩ জুন) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৬০০ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১৭ হাজার ৩২১ জনে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে উত্তর কোরিয়া। আক্রান্তের দিক থেকে তালিকার ৩২ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৬১০ জন। তবে, এসময়ে কতজন মারা গেছেন সেই তথ্য জানা যায়নি।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে উত্তর কোরিয়ার পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৮২ হাজার ৮৯৬ জন, মারা গেছেন ২১৬ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৩২ হাজার ৮৬২ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১৬ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৬২ লাখ ৭১ হাজার ২৮৩ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ৩১ লাখ ৬৯ হাজার

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি