34 C
আবহাওয়া
৪:০৭ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চারদিনেও সন্ধান মিলেনি পলিটেকনিক শিক্ষার্থীর

চারদিনেও সন্ধান মিলেনি পলিটেকনিক শিক্ষার্থীর

চারদিনেও সন্ধান মিলেনি পলিটেকনিক শিক্ষার্থীর

বিএনএ,ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৪ দিনেও সন্ধান মিলেনি মো. শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর।নিখোঁজ মো. শাহিনুর আলম ওরফে ইকবাল উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। সে ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেন।

মঙ্গলবার (৩১ মে) উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রাম থেকে সে নিখোঁজ হয়।এ ঘটনায় বুধবার (১ জুন) রাতে নিখোঁজ শিক্ষার্থীর পিতা আব্দুর রওফ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর চাচা হোসেন আলী বলেন, গত মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে, দোকানে ইকবাল চা খেতে গিয়েছিল ওই দোকানে অপরিচিত ২ থেকে ৩ জন যুবকের সাথে ওই দিন রাতেই আড্ডা দেয়। হঠাৎ করেই ওই যুবকরাসহ আমার ভাতিজা নিখোঁজ হয়।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ওই শিক্ষার্থীকে খোঁজে বের করতে সব ধরণের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এ ছাড়াও জেলা গোয়েন্দা শাখাও এ বিষয়টি নিয়ে কাজ করছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, আমরা গুরুত্বের সাথে বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যে ইকবালের সন্ধান পাওয়া যাবে।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী