24 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বন্যহাতির আক্রমণে দুই নির্মাণ শ্রমিক আহত

বন্যহাতির আক্রমণে দুই নির্মাণ শ্রমিক আহত


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। একইসঙ্গে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর ও ফসলি জমি। শনিবার (৩ মে) ভোরে ডুলাহাজারা সাফারি পার্কের উত্তর পাশে খ্রীষ্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চকরিয়ার কাকারা ইউনিয়নের শাহমুরার মাজার এলাকার নুরুল আবছার (২০) ও আরিফুল ইসলাম (২১)। তারা সাফারি পার্কের দেয়াল নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
আহত আরিফুল ইসলাম জানান, শনিবার ভোরে দুটি বন্য হাতি খ্রীষ্টানপাড়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। স্থানীয়রা হাতিগুলোকে ধাওয়া দিলে, তারা সাফারি পার্কের দেয়াল নির্মাণে নিয়োজিত শ্রমিকদের থাকার ঘরে হামলা চালায়। এতে নুরুল আবছার ও আরিফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।
চকরিয়া কাকারা ইউনিয়ন পরিষদের সদস্য আজিজ মিয়া জানান, আহত দুইজনের মধ্যে একজনের বুকের একপাশের হাড় ভেঙে গেছে এবং অপরজনের দুই চোখে মারাত্মক আঘাত লেগেছে। বর্তমানে স্থানীয়দের সহায়তায় তাদের চিকিৎসা চালানো হচ্ছে।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে