31 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উলটে নিহত ৩

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উলটে নিহত ৩

সড়ক দুর্ঘটনায় নানা-নাতনী

বিএনএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উলটে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা গ্যাস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম ও নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের আইল্যান্ডের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ