30 C
আবহাওয়া
২:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, জর্জ  সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফের পদ থেকে অবসর গ্রহণ করেছেন।

সেনাপ্রধান সাধারণত চার বছরের জন্য দায়িত্ব পালন করেন।

ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করা পেশাদার সামরিক কর্মকর্তা জর্জকে ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এ পদের জন্য মনোনীত করেছিলেন।

এদিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর পরেই এ সর্বশেষ রদবদলটি এলো।

জর্জ প্রথম উপসাগরীয় যুদ্ধে এবং ইরাক ও আফগানিস্তানের সাম্প্রতিক সংঘাতগুলোতে পদাতিক বাহিনীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে বলেছেন, আমরা তার সেবার জন্য কৃতজ্ঞ, কিন্তু সেনাবাহিনীতে নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে।

পেন্টাগনের মুখপাত্র পার্নেল বলেছেন, যুদ্ধ বিভাগ আমাদের জাতির প্রতি জেনারেল জর্জের কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞ। আমরা তার অবসর জীবন কামনা করি।

মার্কিন গণমাধ্যম অনুসারে, তার স্থলাভিষিক্ত হবেন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত