26 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ৩

নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ৩


বিএনএ, ঢাকা : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) রাজধানীর রামপুরা বনস্রী এলাকায় নারী সাংবাদিককে হেনস্তা করার অভিযোগে সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেপ্তার করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) র‌্যাব-৩ সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা ঘটে।

উক্ত বিষয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী: ২০০৩) একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর একাধিক গোয়েন্দা টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে (২৫) বুধবার রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে রমনা থানাধীন বেইলি রোড এলাকা হতে মো. রাইসুল ইসলামকে (২১) এবং শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা হতে মো. কাউসার হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের