27 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ৭৯৪ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. হেলাল হোসেন বাবু (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ এপ্রিল) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় দেন।

দণ্ডিত মো. হেলাল হোসেন বাবু, নোয়াখালী জেলার কবিরহাট থানার কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ফেনসিডিলের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. হেলাল হোসেন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ এপ্রিল নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট থেকে বাস টার্মিনার দিকে যাওয়া সময় টার্মিনাল পুলিশ বক্সের পাশে একটি প্রাইভেটকারকে থামানো সংকেত দেন ট্রাফিক পুলিশ। কিন্তু গাড়ি না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেটকার থেকে ৭৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের তৎকালীন সার্জেন্ট মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২১ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১৮ সালের ১২ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন