27 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ট্রাক-বাইক সংঘর্ষে আহত তিন

বোয়ালখালীতে ট্রাক-বাইক সংঘর্ষে আহত তিন

বোয়ালখালীতে ট্রাক-বাইক সংঘর্ষে আহত তিন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাক-বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন বাইক আরোহী আহত হয়েছেন। এসময় বাইকটি ভেঙে চুরমার হয়ে যায়। বুধবার (৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ সারোয়াতলী রাস্তার মাথা সড়কের মন্নান সওদাগরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. শাকিল (২৭), আবুল খায়ের সানি (২৫) ও মো. মামুন (২৪)। তাদের বাড়ি সারোয়াতলীর খিতাপচর গ্রামে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, আহত বাইক আরোহী মো. শাকিল, আবুল খায়ের সানি ও মো. মামুনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহত শাকিলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী মো. ইমরান নাজির বলেন, সড়কের দাশেরদিঘির পাড়ের দিক থেকে আসা একটি মিনি ট্রাকের (চট্টমেট্রো ড ১১-২৫০৬) সাথে বিপরীতমুখী বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকটি ভেঙে চুরমার হয়ে গেছে। বাইকে বসা তিনজন আহত হয়েছেন। এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন