31 C
আবহাওয়া
২:২৪ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

সুনামি

বিশ্ব ডেস্ক: তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরে তাইওয়ান, ফিলিপাইন এবং জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তাইওয়ানে গত দুই যুগের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, জাপানের স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় ভোর ৬টা) কিছু আগে তাইওয়ানে এই ভূমিকম্প আঘাত হানে। খবর আল-জাজিরা

৯ দশমিক ৮ ফুট উচ্চতার ঢেউয়ের সতর্কবার্তা জারি করে জেএমএ বলেছে, ওকিনাওয়া দ্বীপ, মিয়াকোজিমা দ্বীপ এবং ইয়ায়েমা দ্বীপের আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে হবে।

আবহাওয়া সংস্থা আরও বলেছে, সুনামির ঢেউ উপকূলের দিকে আসছে। যত তাড়াতাড়ি সম্ভব সকলে নিরাপদে সরে যান। ঢেউ বারবার আঘাত করতে পারে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সকলকে নিরাপদে সরিয়ে নিন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তাইওয়ানে শক্তিশালী এই ভূমিকম্পে কিছু ভবন কেঁপে উঠেছে এবং দ্বীপাঞ্চলটির পূর্ব অংশে ভূমিধস হয়েছে।

রাজধানী তাইপেইতে ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পরে আফটারশক অনুভূত হয় এবং প্রায় ঘণ্টাব্যাপী থেমে থেমে আফটারশক অনুভূত হতে থাকে। তাইওয়ানের কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে উচ্চ সুনামির ঢেউ অনুভূত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার