28 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে মালয়েশিয়ায়

মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে মালয়েশিয়ায়


বিএনএ, বিশ্বডেস্ক: বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের সাজা ও আজীবন কারাদণ্ড বাতিলের একটি আইন মালয়েশিয়ার পার্লামেন্টেের নিম্নকক্ষে পাস হয়েছে। বিলটি এখন সংসদের উচ্চকক্ষে যাবে ও রাজার সম্মতিতে আইনে পরিণত হবে।

সোমবার (৩ এপ্রিল) পাস হওয়া আইনে গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের বিকল্পে বেত্রাঘাত এবং ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডের সাজার কথা বলা হয়।

নতুন প্রস্তাবিত আইনটি হত্যা ও মাদক পাচারসহ বর্তমানে মৃত্যুদণ্ডযোগ্য ৩৪টি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এদের মধ্যে ১১টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক শাস্তি ছিল।

মৃত্যুদণ্ড বাতিলের বিষয়ে মালয়েশিয়ার উপ-আইনমন্ত্রী রামকরপাল সিং বলেন, মৃত্যুদণ্ডের শাস্তি সেই ফল আনতে পারেনি যা আশা করা হচ্ছিল। গত সপ্তাহে মালয়েশিয়ার পার্লামেন্টে মৃত্যুদণ্ড বাতিলবিষয়ক বিলটি উত্থাপিত হয়।

বিশ্বের ৫৩টি দেশের মধ্যে মালয়েশিয়াতেও মৃত্যুদণ্ডের বিধান ছিল। ওই অঞ্চলে চীন ও সিঙ্গাপুরেও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়।

মালয়েশিয়ার সরকারি হিসাব অনুযায়ী, ১৯৯২ থেকে ২০২৩ সাল পর্যন্ত মালয়েশিয়ায় এক হাজার ৩১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা