25 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিএনএ, ঢাকা : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সুপ্রিম কোর্ট বার এর ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মনিরুজ্জামান বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

পরে নবনির্বাচিত সদস্যদের পরিচয় করানোর মাধ্যমে নতুন কমিটির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক এডভোকেট মো. আব্দুন নুর দুলালের কাছে রোববার (২ এপ্রিল) দায়িত্বভার অর্পণ করা হয়।

সুপ্রিমকোর্ট বার ২০২৩-২৪ সেশনের নির্বাচনে গত ১৫ ও ১৬ মার্চ ভোট গ্রহণ হয়। ওই নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সব পদে জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল।

নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন যথাক্রমে এডভোকেট মোমতাজ উদ্দিন ফকির ও এডভোকেট মো. আবদুন নূর দুলাল। সহসভাপতির দু’টি পদে সাদা প্যানেল থেকে মো. আলী আজম ও জেসমিন সুলতানা জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে একই প্যানেলের এম. মাসুদ আলম চৌধুরী জয়ী হয়েছেন। সহসম্পাদক পদে জয় পেয়েছেন এবিএম নূরে আলম উজ্জ্বল ও এম হারুন-উর রশিদ।

সদস্য সাতটি পদে সাদা প্যানেল থেকে নির্বাচনে জয়ী হয়েছেন, মহিউদ্দিন আহমেদ (রুদ্র), মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা ও সুভাষ চন্দ্র দাস।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!