18 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক মিজানের বাবা আর নেই

সাংবাদিক মিজানের বাবা আর নেই

সাংবাদিক মিজানের বাবা আর নেই

বিএনএ,চট্টগ্রাম: দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজানুল ইসলামের বাবা নুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নুরুল ইসলাম। আজ শনিবার (৩ এপ্রিল) সকালে মরহুমের নিজ বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার গাটিয়াডেঙ্গা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মিজানুল ইসলামের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।  এক শোকবার্তায় সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম চট্টগ্রামের সভাপতি হোসাইন তৌফিক ইফতিখার সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুল ইসলামের বাবা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা