27 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রোড ডিভাইডারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু

রোড ডিভাইডারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর হাতিরঝিলে রাস্তার ডিভাইডারের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লেগে ঝিলিক আলম (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাদিক আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। শনিবার(৩ এপ্রিল) সকালে রাজধানীর হাতিরঝিলের আমবাগানের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাতিরঝিলের আমবাগানের কাছে রাস্তার ডিভাইডারের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। পরে ওই গাড়ি থেকে আহতাবস্হায় ঝিলিক নামে এক নারীকে বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই নারীর স্বামীর নাম সাদিক আলম। গাড়িটি চালাচ্ছিলেন সাদিক নিজেই।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, সাদিক আলম তাদের জানিয়েছেন গাড়িটি ডিভাইডারে ধাক্কা লাগায় তার স্ত্রী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। স্বামী সাদিক আলম আহত হননি। তিনি সুস্থ আছেন।

সাদিক আলম জানিয়েছেন, তার স্ত্রী অসুস্থ ছিলেন। স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য গুলশান –২ এর একটি বাসা থেকে বের হন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ