19.8 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াত আমিরের বুকে নারী! কী বললেন চরমোনাই পীর?

জামায়াত আমিরের বুকে নারী! কী বললেন চরমোনাই পীর?


বিএনএ, ঢাকা: “যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল” একটি জনপ্রিয় বাংলা প্রবাদ, যা দুষ্টের দমন বা সমানে-সমানে টক্কর বোঝাতে ব্যবহৃত হয়। এর অর্থ হলো, অত্যন্ত খারাপ বা দুষ্ট প্রকৃতির কোনো ব্যক্তিকে শায়েস্তা করার জন্য সমান কঠোর বা যোগ্য কোনো কিছুর প্রয়োজন হয়। জামায়াতে ইসলামী যদি “বুনো ওল” হিসেবে রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা করে, তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটিও “বাঘা তেঁতুল” হয়ে তাদের সেই প্রভাবকে রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। তাদের দীর্ঘদিনের এই বিরোধ কেবল আদর্শিক নয়, বরং এটি বাংলাদেশের ইসলামী রাজনীতির নেতৃত্ব দখলের একটি লড়াই।

জামায়াতে ইসলামীকে ধোঁকাবাজ ও চরম মিথ্যাবাদী উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম বলেন, ক্ষমতার লোভে এখন দলটি দলীয় লোগো থেকে আকিমুদ্দীন অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুশাসন প্রতিষ্ঠা বাদ দিয়েছেন। শরিয়া আইনের বিরোধীতা করছেন, প্রচলিত আইনে দেশ চালাবেন। তাই যদি হয়- আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর পার্থক্য কোথায়? এমন প্রশ্ন করেন মুফতি ফয়জুল করিম।

জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শরিয়া বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় আমরা কোনো জোটে যাইনি উল্লেখ করে ,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের কড়া সমালোচনা করেন।

প্রসঙ্গত, ফেনীতে জামায়াতের জনসভায় এক নারী ছুটে এসে ডা. শফিকুর রহমানকে জ’ড়ি’য়ে ধরলেন। কিন্তু এখানে জামায়াতের আমির তাকে বা’ধা দেননি। অনেকক্ষন জ’ড়ি’য়ে থাকেন সেই নারী এতে ক্ষেপেছেন চরমোনাই পীর মুফতী ফয়জুল করিম। তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর আমির কোরআন হাদিসের নির্দেশকে অবজ্ঞা করেছেন। ইবলিশ এর মতো আচরন করেছেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার এই তিনটি বাস্তবায়নের প্রকৃত নামই হলো ইসলাম। ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে আদর্শবান নেতৃত্ব খলিফা ওমর (রা.) এর মতো শাসন কায়েম করতে পারে।

চরমোনাই পীরের দাবি, বর্তমানে যারা বিএনপি জোট বা জামায়াত জোট থেকে নির্বাচন করছে, তারা কেউ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায়।

শামীমা চৌধুরী শাম্মী

Loading


শিরোনাম বিএনএ