25.8 C
আবহাওয়া
৯:৪৭ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মারা গেলেন তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি হসু

মারা গেলেন তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি হসু


বিএনএ, ডেস্ক : তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি হসু আর নেই।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৪৮ বছর ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) তাইওয়ানের টিভিবিএস নিউজকে বার্বি হসু ‘র মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন ডি হসু।

বিবিসি বলছে, ২০১১ সালের হিট টিভি সিরিজ ‘মিটিওর গার্ডেন’- এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বার্বি। এই টিভি সিরিজের কারণে মান্দারিনভাষী হসু ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেন।জাপান ভ্রমণকালে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুকালে তিনি তার স্বামী দক্ষিণ কোরীয় গায়ক ডিজে কু এবং তার আগের পক্ষের দুই সন্তানকে রেখে গেছেন। ২০২১ সালে চীনা ব্যবসায়ী ওয়াং জিয়াওফেই এর সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন বার্বি।

১৭ বছর বয়সে হসু তার বোন ডি’র সঙ্গে পপ জুটি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীকালে তারা তাদের অ্যানিমেটেড স্টাইল এবং হাস্যরসের (সেন্স অব হিউমার) জন্য টিভি উপস্থাপক হিসেবে বিখ্যাত হয়ে উঠেন। তবে ১৯৯০ এর দশকে টিভি সিরিজ ‘মিটিওর গার্ডেন’ হসুকে জনপ্রিয় তারকায় পরিণত করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?